সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

নড়াইলে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের দুই ভাই হত্যা ঘটনাস্থল পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট জয়দেব চৌধুরী।

জানা গেছে, নড়াইলের চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মিরান শেখ (৪২) ও জিয়াউর শেখ (৩৭) নামের আপন দুই ভাই নিহত হয়েছে এবং অপর ইরান শেখ (৩৫) গুরুত্বর আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম নির্দেশনায় উজ্জ্বল রায়, নড়াইল জেলা

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন জয়দেব চৌধুরী বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, খুলনা। এ সময় অতিরিক্ত ডিআইজি নিহত পরিবার এবং ঘটনার সময় উপস্থিত প্রত্যেক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং দ্রুত আসামি গ্রেফতারের নিশ্চয়তা প্রদান করেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ