সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি: বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে রিয়াদ নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে।

রিয়াদ কৈচর মধ্যপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে শহরের একটি ছাপাখানার শ্রমিক ছিল।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বিকেলে কৈচর মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদ প্রতিপ‌ক্ষের ছুরিকাঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ।

রিয়াদের কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে।

বিষয়‌টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ফুটবল খেলা নিয়ে ছু‌রিকাঘা‌তে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক নেই। ঘটনা বিস্তারিত জানার জন্য চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ