সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

মেহেরপুরে ২৫টি স্বর্ণের বারসহ আটক ২

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২৫টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মেহেরপুরের আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবী আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকৃতরা হচ্ছে- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাংগাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। এদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালগুলি কাস্টমসে জমা দেয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জেআর পরিবহন (যারনং-১৪-৬৭৯১) বাসে তল্লাশী চালান। এসময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা টাকা এবং ০২টি স্মার্ট মোবাইলফোন। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মুল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ