সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

চকরিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে অর্ণ (১২) নামের একজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সকালে প্রতিদিনের মতো স্কুলে যায়। বিকালে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টি হওয়াতে বন্ধুদের সাথে উপজেলা নিবাহী পরিষদের আবাসিক একটি পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতার কারণে সে জ্ঞান হারিয়ে যায়।

বন্ধুরা তাকে পুকুর থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অর্ণ (১২) কে মৃত ঘোষণা করে।

তিনি পৌরসভার ৪নং ওয়ার্ড়ের ভরামুহুরী এলাকার অনুরামের পুত্র। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে স্বজনরা হাসপাতালে ছুটে আসে। মা ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভাবি হয়ে উঠে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ