সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন এই নেতা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক জানান, পেকুয়া- চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ