সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

বগুড়ায় রাইচ ব্রান্ড তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে রাইচব্রান্ড তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরনে চারজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের রাইচ ব্রান্ড তেল উৎপাদন কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ইমরান হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অফিসার কলোনীর আব্দুর খালেকের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, মজুদদার প্রোডাক্টস লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষন করা ছিল। চারজন শ্রমিক ট্যাংকে চূড়ায় বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে মেরামতের কাজ করছিলেন। এমন সময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরণ হলে চারজন শ্রমিকের দেহ ঝলসে যায় এবং তারা নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

ওসি আরো বলেন, নিহতদের নাম পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ