সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের ৭তলা আধুনিক ভবন নির্মাণ কাজ শুরু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জন্য নির্মাণ হচ্ছে ৭তলা বিশিষ্ট আধুনিক ভবন। নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুর কাছে দাবি জানিয়ে আসছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা।

এই দাবির প্রেক্ষিতে তৎকালীন মেয়র মহসিন মিয়া মধু একটি ভবন নির্মাণের আবেদন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে। মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ৭তলা বিশিষ্ট আধুনিক একটি ভবন নির্মাণের উদ্যোগ নিলে গত মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। ভবনের কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন। এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এটি পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর প্রশংসনীয় উদ্যোগ। উনার ভালো চিন্তা-চেতনার প্রতিফলন ঘটেছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন জানান, মেয়রের দায়িত্ব থাকাকালে মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ভবনটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবে। যাতে করে বসবাসযোগ্য গুণগত মান সঠিক ভাবে রক্ষা করে কাজটি সুসম্পন্ন হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ