সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা গ্রেফতার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলারগোপালবাড়ি মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহা’র ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামী বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বেলা ১২ টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে সাধারণ জনগণ উত্তম মধ্যম দেয়। পরে সাধারণ জনগণই পুলিশের সাথে যোগাযোগ করে বিশ্বজিৎ সাহাকে পুলিশের কাছে তুলে দেয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ