সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

এনায়েতপুরে নিহত তিন আন্দোলনকারীর পরিবারকে ৬ লাখ টাকা দিল জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহয়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজা জানান, খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া, গোপরেখী গ্রামের হাফেজ সিয়াম হোসেন ও মাধবপুর মহল্লার কলেজ ছাত্র সিহাব হোসেনের পরিবারের হাতে নগদ দুই লাখ করে ছয় লাখ টাকা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান।

এসময় সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাও. শাহীনূর আলম, জেলা নায়েবে আমীর মো. আলী আলম, জেলা নায়েবে আমীর মাও. আব্দুস সালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ