সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

রাউজানে আগুনে পুড়ল ৩টি বসতঘর, পুড়ে ছাই বিয়ের বাজার-স্বর্ণালংকার

রয়েল দত্ত, রাউজান: ছেলের বিয়ের জন্য ২১ হাজার টাকার বাজার-সদাই করে বাড়ি ফিরেছিলেন রেশমি দে-রতন দে দম্পতি। বাজার থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন তারা। চোখে ঘুম আসতে না আসতেই মুহুর্তের মধ্যে আগুনের লেহিলান শিখা ছড়িয়ে পড়ে ঘর, আসবাবপত্র, বিয়ের জন্য করা বাজার-সদাই, স্বার্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে ভয়বাহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া রাখাল মাস্টার বাড়িতে।

আগুনে ওই বাড়ির রতন দে, শিমুল দে, নিতাই দেসহ তিনটি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আগুনে ভস্মিভূত হওয়া তিনটি ঘরের মধ্যে একটি মাটির ঘর এবং বেড়ার কাঁচাঘর। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, জননেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর ভস্মিভূত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ