সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

কুয়াকাটায় বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

পটুয়াখালী প্রতিনিধি।। পর্যটন নগরী কুয়াকাটায় পৌর বিএনপির নেতা ও আবাসিক হোটেল রনি’র মালিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময়ে বাড়ীর মালিকে রশি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মার ধরে দুইজন আহত হয়। সোমবার রাত আনুমানিক ২ দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌর বিএনপির মানিক মিয়ার ৪ নং ওয়ার্ডে অবস্থিত বাসায় ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত সোমবার রাত আনুমানিক দুইটার দিকে ঘরে ঢুকে বাড়ির মালিক মানিক মিয়াকে রশি দিয়ে বেঁধে রেখে এ ডাকাতি করে। মানিক মিয়ার দাবী ডাকাতরা পিস্তল ঠেকিয়ে ঘরের আলমিরার চাবি নিয়ে খুলে নগদ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্নলংকার, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

আলমিরার চাবি না দিতে চাইলে তাকে এবং তার স্ত্রী কে ব্যাপক মারধর করে আহত করা হয়। তবে ডাকাতরা মুখোশ পরে থাকায় তাদের কে চিনতে পরেনি।

মানিক মিয়া ও তার স্ত্রীর দাবি করে ঘটনার পরপরই মহিপুর থানা পুলিশ কে ফোন দেওয়া হলেও থানা পুলিশ ফোন রিসিভ করেনি। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও ততক্ষণে ডাকাতরা সটকে পড়ে।

পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ডাকাতির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা রাতে কোন ফোন পাইনি। সকালে ঘটনা শুনে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মন্ডল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ