সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
advertisement
সারাদেশ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার লোকজন রাস্তায় নেমে এসে ইটপাটকেল ছুঁড়ে। এসময় ঘটে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এঘটনায় অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সারাদিন চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আগুন দেওয়া হয় রাস্তায়, পুড়িয়ে ফেলা হয় মোটরসাইকেল, লুট করা হয় দোকানপাট।

পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি শান্ত করে। এসময় রামু সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল তানভীর হোসেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান সকলকে। তিনি বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনভাবেই এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা যাবে না।

এর আগে সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার লোকজন একে অপরকে অভিযোগ করে বক্তব্য দিতে থাকেন। সমিতিপাড়ার লোকজনের অভিযোগ, কুতুবদিয়াপাড়ার হাজার হাজার লোকজন সমিতিপাড়ার লোকজনের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। দোকানপাট লুট করেছে। অনেককে মারধর করেছে।

অন্যদিকে পাল্টা অভিযোগ কুতুবদিয়াপাড়ার লোকজনের। তারা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অবৈধ বসবাসরত রোহিঙ্গাসহ তারা সমিতিপাড়ার লোকজনের সাথে অন্যায় করেছে। মারধর করেছে। অনেকেই গুরুতর আহত হয়েছে তাদেরকে রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ট্রলারে করে নদীপথে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

সর্বশেষ পাওয়া সংবাদ