বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
সারাদেশ

নড়াইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ