বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
সারাদেশ

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য রয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রে ভোরে ২ যুবক চুরি করতে আসেন। নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সরওয়ার (৫১) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (ওয়ারেন্ট অফিসার) ও বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রধানের (সিকিউরিটি ইনচার্জ) দায়িত্বে ছিলেন। অন্যদিকে রাশেদ জোয়ারদার (২২) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জোয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, সোমবার ভোরে ৩-৪ জন যুবক বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে আসে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করলে চোরের দল বিদ্যুৎকেন্দ্রের সহকারী নিরাপত্তা কর্মকর্তা সরওয়ার আলম ও নিরাপত্তাকর্মী রাশেদ জোয়ারদারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মুমিনুল হক বলেন, ‘কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ