বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
সারাদেশ

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী রাঙ্গামাটি জেলার বাখাইছড়ি গ্রামের ডেবারপাড় এলাকার আব্দুল আজিজের ছেলে।

আহতরা হলেন- ফুলপুর উপজেলার যোগীরগুহা গ্রামের ইসমাইল (৬৫), আনোয়ারা (৬০) ও অজ্ঞাত একজন।

স্হানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিযোগে ফুলপুর আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ আলী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা বর্তমানে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আর নিহত সুরুজ আলীর লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। আসলে বিধি মোতাবেক সুরুজ আলীর মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ