সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
advertisement
সারাদেশ

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেস্বর) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবু জাফর ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিজবাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ