বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে কুখ্যাত দেহ ব্যবসায়ী আসমা আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আসমা নামের কুখ্যাত এক দেহ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়াস্থ বাসা থেকে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ে অভিযান চালিয়ে আসমাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় আটককৃত আসমার বাসা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃত আসমা দেশের বিভিন্ন স্থান থেকে নারী এনে তার বাসায় অসামাজিক কাজ করে আসছিল। এর আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হয় আসমা। কোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করে দেয় তার এই অসামাজিক কার্যকলাপ।

শ্রীমঙ্গল থানার ওসি আলী মাহমুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের সহযোগিতায় অসামাজিক কার্যকলাপের দায়ে আসমা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাসা থেকে ছুড়িসহ দেশীয় অস্ত্রসশস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ