বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামী আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭)।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, দুটো ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল হোসেন বলেন, ০৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।

র‌্যাব কমান্ডার আরও জানান, শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে,সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

সর্বশেষ পাওয়া সংবাদ