বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়া কাহালু চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে রাকিব হাসান (২৪) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ীর এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গনপিটুনিতে নিহত হয় রাকিব।

তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তে জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ