সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শেরপুরে কারাগার থেকে পলাতক দুই আসামি গ্রেপ্তার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১০ বছরের সাজার কয়েদি ও হত্যা মামলার জেল পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে পৃথক অভিযান চালিয়ে নলিতাবাড়ী ও ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেপ্তার আসামিরা হলো— নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি (৭০) এবং ঝিনাইগাতী উপজেলার পাইকুরার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া (১৯)।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ আগস্ট ভোরে ছলিম উদ্দিন ছলিকে নন্নী পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে আর সোহেল মিয়াকে ঝিনাইগাতীর পাইকুরা এলাকা গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার কয়েদিদের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ