সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুল থেকে ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে এলাকার বিক্ষুব্ধ লোকজন। পরে স্থানীয় কিছু লোক ও কুলাউড়া থেকে আসা সাধারণ কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে জায়েদকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান মরদেহের দাফন সম্পন্ন করে পরিবার অভিযোগ করবে। মৃত্যুর ঘটনায় তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ