বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মোয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: রেজিস্ট্রেশন সনদ নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রি ও বিক্রয় মূল্যের বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন, ওধুষ প্রশাসন ও সিভিল স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায় শহরের মোহাম্মদী সপিং কমপ্লেক্সে। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল ও তালহা হোমিও মেডিসিনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদি সপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল থেকে বিপুল পরিমান মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলের রেজিস্ট্রেশন সনদ ২০২২ সালের পর নবায়ন করা হয়নি এবং রোগীদের কাছ থেকে বিক্রয় মূল্যের অধিক দামে ওষুধ বিক্রি করার অভিযোগ প্রমানিত হয়। এই অভিযোগে মেসার্স রহমানিয়া হোমিও হলের মালিক বজলুর রহমানকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০ ও ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলকে মোয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার জন্য ৩দিন সময় দেয়া হয়।

অপর অভিযানে, একই মার্কেটে তালহা হোমিও মেডিসিনে অভিযান চালিয়ে মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। ওই অপরাধে তালহা হোমিও মেডিসিনের মালিক নাজমুল হককে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা শফিউল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হারুন অর রশিদ, সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি টিম।

image


সর্বশেষ পাওয়া সংবাদ