বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুরে মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

নিহত বৃদ্ধা শান্তনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড় এলাকার মৃত. আকবর আলীর স্ত্রী। এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে আব্দুল মজিদ বলেন, সকালে আমি ও মা একসঙ্গে নাশতা করেছি। এরপর আমি বাজারে চলে যায়। পরে জানতে পারি কোন প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হয়েছিলেন আমার মা। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় আমরা মাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার আগেই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, বৃদ্ধা শান্তনা খাতুরেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল তার পরিবারকে। এর ঘন্টাখানেক পর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ