বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বিশ্বাস (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের পীরপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

কলেজছাত্র হৃদয় বিশ্বাস একই এলাকার শাহাজান বিশ্বাসের ছেলে। সে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তিন ভাই বোনের মধ্যে হৃদয় বিশ্বাস ছিল সবার বড়।

পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে বৈদ্যুতিক খুটিতে বৈদ্যুতিক কাজ করছিলেন মিস্ত্রী। এসময় বৈদ্যুতিক মিস্ত্রী নেগেটিভ-পজিটিভ দুটি তারের মধ্যে একটি তার কেটে হৃদয়কে অন্যত্র সরিয়ে ফেলতে বলে। এতেই ঘটে বিপত্তি। পজিটিভ তার নিচে পানিতে পড়লে পানি বৈদ্যুতায়িত হয়ে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হৃদয় বিশ্বাসকে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানসহ ৩ জনের মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ