বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

ভারতে পালানোর সময় খুলনার সাবেক এমপির সালাম মুর্শিদীর পিএস আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুলনার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদীর পিএস চঞ্চল কুমার মিত্র ভারতে পালানোর সময় সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে ভোমরা বন্দর দিয়ে ভারতেপালানোর সময় তাকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক চঞ্চল কুমার মিত্র রুপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের পুত্র। তিনি রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) এর দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলার তদন্ত চলমান রয়েছে। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ