বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্তে গুলি ছুড়ে ভারতীয় নাগরিককে ধরলো বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদীয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে।

সোমবার মহেশপুর ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬০/২৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশী নারীকে জড়ো করা হয়েছে। খবর পেয়ে মহেশপুরের বাঘাডাংগা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থান নিশ্চিত করে বিজিবি সেখানে ওৎ পেতে অপেক্ষা করতে থাকে। রাত গভীর হলে শুন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে। দূরত্ব বেশী হওয়ার কারনে নারীরা সংকেত বুঝতে পারে না। এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমূখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফ্রন্ট লাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতংকিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারীসহ আটক করে। আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে।

জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশী নারীকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ