বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

নোয়াখালী-লক্ষীপুরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল কেন্দ্রীয় ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষীপুর সদরে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ছাত্রদলের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, স্যালাইন, পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিলো।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যেগে বন্যার্ত নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতা নোয়াখালীর সদর উপজেলার একাধিক ইউনিয়ন ও লক্ষীপুরের সদর উপজেলার বানভাসিদের ঘরে ঘরে ছাত্রদল নেতারা ত্রাণ পৌঁছে দেয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদ প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ