বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

ভারতে পালানোর সময় শ্রমিকলীগ নেতা আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার বিকালে জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।

আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিজিবির একটি সুত্র জানায়, রোববার বিকালে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারেত পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসির কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি’র খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে। বি

জিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদাবাজী করতেন। টুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার উপর নাখোশ ছিল।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনো কোন বার্তা দেওয়া হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ