বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আপন হোসেন নামের মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলার সফিপুর এলাকার একটি পরিত্যক্ত বাউন্ডারির লোহার গেইট এর সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবক মোঃ আপন হোসেন (৩৫) জামালপুর সদর উপজেলার রশিদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল ফজলু মিয়ার ছেলে। মাদকাসক্ত ওই যুবক সফিপুর বাজারের ইয়ামিনের বাসায় সপরিবারে ভাড়ায় বসবাস করে বাসের হেলপারের কাজ করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আপন হোসেন দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িয়ে পড়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় আপন হোসেন বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাউন্ডারির লোহার গেইট এ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেন।পরে শনিবার সকালে রাসেল মিয়া নামের এক শ্রমিক সকালে হাটতে বের হয়ে আপনকে ঝুলে থাকতে দেখে চিৎকার চেচামেচি করলে লোকজন ছুটে আসে।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে এসে আপন হোসেনের লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক মফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে আপন হোসেনের লাশটি উদ্ধার করি। প্রথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ