বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

গাজীপুরে জীবনের নিরাপত্তার দাবিতে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চাঁদার দাবিতে ব্যবসায় বাঁধা, হামলা-ভাঙচুর ও প্রাণ নাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে এক নারী উদ্যোক্তা সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা রাশিদা ফারুক অভিযোগ করেন, টঙ্গী পশ্চিম থানার সেনাকল্যাণ ভবনে এভা গ্রুপের গার্মেন্টস কারখানায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন। কিন্তু সরকার পরিবর্তনের পর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন তার ব্যবসা ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। গত ১৫ আগস্ট রাত ১১টায় তার টঙ্গী আরিচপুর গার্লস স্কুল রোডের বাড়িতে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেন অভিযুক্ত সুমন সরকার। সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং বাড়ির গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারও ভাঙচুর করে। এক পর্যায়ে ওই উদ্যোক্তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় ভূক্তভোগী পরিবারেকে জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তা। এ অবস্থায় পরিবারের সদস্যদের জান-মাল রক্ষায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ