বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

তারাকান্দায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় নিজ বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে তারাকান্দা ইউনিয়নের ভুগলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জহিরুল ইসলাম ও লিপা আক্তার দম্পত্তির মেয়ে ওসিয়া আক্তার (৮) ও ছেলে আব্দুল্লাহ (৬)।

তারাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জহিরুল ইসলাম ও লিপা আক্তার তাদের দুই সন্তানকে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় কাজ করতেন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে ওসিয়া আক্তার ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। তাদের দাদা-দাদি বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোন সন্ধান পায়নি। পরে বিকাল ৫ দিকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয়রা পুকুরে ওসিয়া আক্তার ও আব্দুল্লাহকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে।

তারাকান্দা থানার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াজেদ মিয়া বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটলেও থানায় কেউ বিষয়টি জানায়নি। তবে, রাত সাড়ে ১১টার দিকে শুনেছি তারাকান্দা ইউনিয়নের ভুগলি গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তবে, বিষয়টি খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ