বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পল্লব আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিব নওশাদ পল্লব (৩১) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে সে পাসপোর্ট ভিসা (পাসপোর্ট নাম্বার- অ-০১৩৪১৮৪৪) নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেস্টা করছিল। বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আটক তানজিব নওশাদ যশোর কোতয়ালী থানার পুরাতন কসবা এলাকার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আওয়ালীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকে ও নজর রাখা হচ্ছে।

এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ