মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে “রেজিস্টান্স উইক” রোডমার্চ কর্মসূচি পালন করেছে। ঝিনাইদহ শহরের পায়রা চত্তর থেকে রোডমার্চটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সম্বনয়ক মনির হোসন মানিক জানান, অন্তর্বতীকালীন সরকারে কাছে ৪ দফা দাবি জানাতে আমরা একত্রিত হয়েছি। এছাড়াও ফ্যাাসিবাদী সরকার রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দ্রুততম সময়ে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আওতায় আনতে হবে। পলাতক হাসিনার আওয়ামী সন্ত্রাস বাহিনী সংখ্যালঘুদের বাড়ি ভাঙ্গচুরের নামে লুটপাট ও সহংসিতা করছে।

তদন্ত করে অবিলেম্ব তার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য শারমিন সুলতানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আইন শৃংখলা বাহীনির যে সকল সদস্য হত্যায় মদদ দিয়েছিল তাদেরকে চাকরীচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়াও প্রশাসন ও বিচার বিভাগে ফ্যাসিষ্ট সরকারের আমলে বৈষম্যে শিকার সকলকে সুযোগ দিয়ে যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক রত্না খাতুন, তানাইম, তৈাফিক, ইমরান, করোবি, রাহুল ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ পাওয়া সংবাদ