মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

চকরিয়ায় দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের নানান স্লোগান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে নানা স্লোগানে শিল্পকর্ম আঁকছেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরাতন দেয়ালকে পরিস্কার-পরিচ্ছন্ন করে লিখন কার্যক্রম চালাচ্ছেন।এতে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে থানা সেন্টারস্থ এলাকায় দেয়ালে এ দৃশ্য দেখা গেছে। এ ছাড়া সপ্তম দিনের মতো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেই সঙ্গে আগামীর বাংলাদেশ সংস্কার স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন। সব বিভেদের রেখা মুছে সাম্যের ছবি আঁকি,পানি লাগবে পানি,ফ্রিডম সহ নানান স্লোগান ও দেয়ালে আঁকতে দেখা গেছে।

চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেছেন তাদের দাবি পূরণ হয়েছে। তবে এখনো রাষ্ট্র সংস্কারের কাজ বাকি আছে। আন্দোলনের সময় শহীদ মীর মুগ্ধ বলেছিল, ‘পানি লাগবে পানি’ আমরা দেয়ালে তার সেই উক্তি লিখছি। আরো যারা শহীদ হয়েছিল তাদেরকেও আঁকছি।

আমরা বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।এটি চলমান রয়েছে।

এসময় চকরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সায়েদ হাসান,শাশুল আলম সাঈদী,মোবারক হোছেন জিহান,ইব্রাহিম ফারুক ছিদ্দিক,মুসলিমা জান্নাত নূরী,হুমায়রা তাসনীম মুন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ