মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

র‌্যাব-শিক্ষার্থীদের অভিযানে পিকআপ থেকে ১৬৭ বোতল মদ উদ্ধার, আটক ৪

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে র‌্যাব ও শিক্ষার্থীদের যৌথ অভিযানে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি পিকআপ থেকে ১৬৭ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান টোল প্লাজা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। এতে পিকআপ ভ্যানে কৌশলে রাখা ১৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইয়াাসিন আরাফাত (১৮), মাহিন (১৮), হাবিবুর রহমান (২০) ও শাহীন মিয়া (২৫)। আটককৃতরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা। মাদক বহন করায় পিকআপ ভ্যানটিও জব্দ করে র‌্যাব।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এসব মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ