মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

বেনাপোল সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।মঙ্গলবার দুপুরে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন আছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে। তার গায়ে একাধিক কোপের চিহ্ন আছে। মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ