মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু

শহীদুজ্জমান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর (১৩) ও ইয়াছিন (১০) নামে দুই শিশু পুরস্কৃত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমানের হাতে কুড়িয়ে পাওয়া একটি বিদেশী রিভলবার এবং রাইফেল ও বন্দুকের ২৪ রাউন্ড গুলি উঠিয়ে দেয় তারা।

পুরস্কৃত শিশুরা হল-উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র দেখতে পায় শিশু দুটি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদেরকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব।

সর্বশেষ পাওয়া সংবাদ