মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মনিরজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিককে কোপানোসহ হাতুরি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরতর আহত করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মনিরজ্জামান মনির দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।

স্থানীয় সংবাদিকরা জানান, মনিরজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুরি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলিকরে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরজ্জামানকে হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, মনিরজ্জামান এর হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছি।

সর্বশেষ পাওয়া সংবাদ