মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

মৃত্যুর আগে জানিয়ে গেলেন হামলাকারীর নাম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রুপের রাজনীতির সাথে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায় তার উপর এ হামলার বর্ণনা দেন শফি নিজেই।

শফিউল আলম শফি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রুপ এর রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের কয়েক নেতাকর্মী জানিয়েছেন, গ্রুপ ভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শফিকে নির্মমভাবে মৃত্যু বরণ করতে হয়েছে।

উল্লেখ্য যে, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর ফরিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এর আলাদা দুটি গ্রুপ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ