শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শাহজাদপুরে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মাঠে নামলেন মুক্তিযোদ্ধারা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যৌথ উদ্যোগে চলমান ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এর উপরভিত্তী করে একটি স্বার্থন্বেষী শ্রেণী দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।

তারই প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বিক্ষোভটি শুরু হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু করে উপজেলা চত্বরে যেয়ে শেষ করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীঃ বিনয় কুমার পাল। তিনি বক্তব্যে বলেন, যাতে নিরিহ ছাত্র/ছাত্রীদের ব্যবহার করে কোন স্বাধীনতা বিরোধী কু-চক্র মহল ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার অহব্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ তাহসিন হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, মোঃ শান্ত ইসলাম, মির্জা রাজু আহমেদ, এমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ