বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন ৪০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
advertisement
সারাদেশ

সিংগাইরে সম্পত্তির লোভে মৃত ভাই সাজতে গিয়ে ফেঁসে গেল সৎ ভাই

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: ২০ বছর আগে মৃত সৎ ভাই সুবন হিসেব নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে ফেঁসে গেলেন জীবিত নাহিদ হাসান। গণমাধ্যমে ভূয়া তথ্য- উপাত্ত উপস্থাপন করে নিজেকে সুবন পরিচয় দিয়ে মৃত ভাইয়ের নামে লেখা জমি নিজের বলে দাবি করেন নাহিদ। এ নিয়ে বেশ কিছু ভূয়া কাগজ পত্র তৈরিও করেন তিনি। অবশেষে নিজের পাতানো জালে ফেঁসে যান নাহিদ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে চর আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গত সোমবার (১৫ জুলাই) বিকেলে চান্দহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার প্রতারণার এ দায় স্বীকার করেন নাহিদ । নিজ হাতে লিখে দেন অঙ্গীকারনামা। অন্যের প্ররোচনায় নাম পরিবর্তন করে গনমাধ্যমকে এমন মিথ্যা তথ্য দিয়েছেন বলেও উল্লেখ করেন। এ সময় তার মা নাজমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাহিদ চান্দহর ইউনিয়নের চর আটিপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

এর আগে গত রবিবার (১৪ জুলাই) মিথ্যা তথ্য ও জাল জালিয়াতির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্থানীয় নারী ইউপি সদস্য রোজিনা বেগম থানায় লিখত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জাতীয় পরিচয় পত্র, স্কুল সাটিফিকেট ও জন্ম নিবন্ধনে তার নাম নাহিদ হাসান হলেও জাল -জালিয়াতির মাধ্যমে নিজেকে মৃত সৎ ভাই সুবন বেপারি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেই সাথে নাহিদ তার জাতীয় পরিচয় পত্র এডিট করে সুবন বানিয়ে ওই কাগজ দেখিয়ে জন্ম নিবন্ধন বানিয়ে নেন।

৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো.আবুল কালাম আজাদ জানান, নাহিদের বাবা সিরাজ উদ্দিন তার প্রথম স্ত্রী মারা গেলে ছেলে সুবনের নামে ২৭ সতাংশ জমি লিখে দেন। ২০ বছর আগে সে মারা যায়। মৃত সুবনের ওই জমি আতœসাতের জন্য সৎ ভাই নাহিদ হাসান এমন জালিয়াতির পথ বেছে নেয়।

এ ব্যপারে চান্দহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদল বলেন, নাহিদ জালিয়াতির কথা স্বীকার করে অঙ্গীকারনামা দিয়েছেন। প্রকৃতপক্ষে সে মৃত সুবন বেপারীর সৎ ভাই। এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ