বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন ৪০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
advertisement
সারাদেশ

আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে পুলিশের এসআই নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে নদীর পানিতে পড়ে পুলিশের এসআই রেজাউল করিম শাহ নিহত হয়েছে। নিহত এসআই রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। সোমবার (১৫ জুলাই) সকালে হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র গ্রামের মোজাম্মেল হকের পুত্র।’

রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, একটি দস্যুতা মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য তিনিসহ পাঁচজন ফোর্স নিয়ে এসআই রেজাউল অভিযানে যান। চারজন ফোর্স গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যান। আসামি নাজমুলকে আটক করার পর মালামাল উদ্ধারে জান। এ সময় আসামি নাজমুল এসআই রেজাউলকে সরস্বতী নদীর ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নাজমুল পালিয়ে যান। পরে এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল ঘটনা স্থল পরিদর্শন করে আসামিদের আটকে জোড় নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ