সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা
advertisement
সারাদেশ

পল্লী বিদ্যুৎ অ‌ফি‌সের কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, আটক ২

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩২) ও রাফেজুল রহমান রিফাত (৩০) নামের ২ ব্য‌ক্তি‌কে আটক করে থানায় দিয়েছেন এলাকাবাসী’।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামে এ ঘটনা ঘ‌টে।

আটককৃত দুই জনই তাড়াশ পৌর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (৩২), কেএম আনিছুর রহমানের ছেলে রাফেজুল রহমান রিফাত (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি’) মো. শহিদুল ইসলাম।

পু‌লিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই দুই ব্য‌ক্তি তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা পরিচয়ে ঝুড়ঝুড়ি গ্রামের সাবেক ইউ‌পি সদস্য হায়দার আলী, আউয়াল সরকার, জাহের আলী আকন্দ, মোঃ আহম্মদ আলী, মোঃ আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল কম করে দেওয়া, নাম পরিবর্তন, মিটার স্থানান্তরসহ বিভিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের নাম করে বিদ্যুৎ গ্রাহকের নিকট থেকে আ‌র্থিক অর্থ দাবি করেন। এক পর্যায় তাদের গতিবিধি সন্দেহে হলে আটক করে তাড়াশ থানা খবর দেন গ্রামবাসী।
খবর পেয়ে বিকা‌লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন।

এ দি‌কে পল্লীবিদ্যুৎ সমিতির ১ তাড়াশ জোনাল অফিসের সহকারী ম্যানেজার রাব্বুল হাসান বাদী হয়ে তাড়াশ থানায় বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন। তি‌নি জানি‌য়ে‌ছেন, জোনাল অফিসের কর্মকর্তাদের নাম ও পদবী ব্যবহার করে তাড়াশ উপজেলার আওতায় বিভিন্ন এলাকায় একটি কুচক্রী মহল বিদ্যুৎ গ্রাহকের নিকট থেকে অর্থ আদায় করছে’। এরই প্রেক্ষিতে তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে‌ছে।

এ প্রস‌ঙ্গে তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি’) মো. শহিদুল ইসলাম ব‌লেন, আসামী দ্বয়কে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার সকালে তাঁ‌দের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ