সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রাক চাপায় বদরখালীর ইউপি সদস্য নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুকন উদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মহাসড়কের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া আসার পথে দুপুর তিনটার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীতমুখি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ