সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

৬ দাবী পূরণ না হলে কর্মবিরতির ঘোষণা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ৬ দাবী পূরণের আহবান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সরকারী কলেজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। দাবি পূরণ না হলে কর্মবিরতির ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া ৬ টি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু করা। এসব দাবী পূরণ না হলে আগামী ২ অক্টোবরে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এরপরও যদি দাবী না মেনে নেয়া হয় ১০ অক্টোবর থেকে টানা ৩ দিনের কর্মবিরতির হুশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন লাভলুসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

সর্বশেষ পাওয়া সংবাদ