সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
সারাদেশ

রাত হলেই হাসপাতালে মেলে না ডাক্তার নার্সদের দেখা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাত হওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দেখা মেলা না। আজ রাত ২টার দিকে মীর মোঃ মুন্নার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক’) এমন ঘটনা ছড়িয়ে পড়লে জেলার সচেতন মানুষ বিস্মিত হয়ে কমেন্টসের নানান বিষয় মন্তব্য করতে শুরু করেন।

দিনের বেলা ঠিক থাকলেও রাতের শিফট্ ভাগ হলে ডাক্তার তেমন থাকে না। ডাক্তার না পেয়ে গতকাল রাতে তাড়াশ থেকে নিয়ে আসা এক রোগীকে পাশ্ববর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এমনটাই বলেছেন ভর্তি হওয়া সুমনার স্বামী রাকিব।

সোমবার (২৫ সেপ্টেম্বর’) গভীর রাত ২টার দিকে জেলা য্বুলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরকার দলীয় কাজে উল্লাপাড়া থেকে আসার সময় হঠাত অসুস্থ হয়ে পরে। শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোঃ মুন্নাকে অবহিত করলে তিনি শহীদ এম.মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ছুটে আসেন এবং কর্তব্যরত চিকিৎসকের খোঁজাখুঁজি শুরু করেন। রোগীর অবস্থা আরো জটিলতা দেখা দিলে মীর মুন্নার আত্মচিৎকার ও ডাকাডাকিতে দরজার শিকল খুলে নার্স এগিয়ে এসে ডাক্তার নাই বলে চলে যেতে থাকে এমন সময় তাকে রোগীর অবস্থা বললে কর্তব্যরত ডাক্তারকে ফোন দেয়। দায়িত্বে থাকা ডাক্তারের নাম জানতে চাইলে তিনি বলেন আজকে ডাঃ আলামিন স্যার থাকার কথা কিন্তুু তিনি বাসায় আছেন। বারবার ফোন দিচ্ছি তিনি ধরছেন না পরে ফোন নাম্বার নিয়ে পুনরায় ফোন দিলে তার ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখে। 

ডাক্তার ও নার্সদের অবহেলার বিষয়ে জানতে চাইলে পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। আমি এর সত্যতা পেলে জড়িত ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো। 

উপ-পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তবে এটি খুবই দুঃখজনক’। এখানে জরুরী বিভাগে ২৪ঘন্টা সেবা দেওয়া হয়ে থাকে। ডাক্তার ও নার্সদের থাকার জন্য এসিসহ অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। আমাদের করা নির্দেশনা দেওয়া আছে কোন ধরনের ডাঃ অসাধুপায় অবলম্বন করলে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো নেওয়া হবে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ