সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
সারাদেশ

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ভুবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক পলাশ চন্দ্র শীল।

তিনি বলেন, আজ সকালে আমার জামাই বাবু মারা গেছেন। লাশ ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

image-97

প্রসঙ্গত, গত সোমবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সিটি পেট্রোলপাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি একদল সন্ত্রাসী চারটি মোটরসাইকেলে এসে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় প্রাইভেট কার থেকে মামুন ও তার দুই সহযোগী মিঠু ও খোকন নেমে পড়েন। তখন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মামুনের পিঠ ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ভুবন চন্দ্র তখন ওই পথ দিয়ে মোটরসাইকেলে আরামবাগ যাচ্ছিলেন। সন্ত্রসীদের করা গুলি গিয়ে লাগে ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ