সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলেন-আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেনিতে পড়তেন।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এরই মধ্যে লোক চক্ষুর অন্তরালে পুকুরের পানিতে ডুবে যায় তারা।

এ দিকে দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে যেয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের স্পর্শ পায় উদ্ধারকারীরা। উদ্ধারের পরপরই তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক এটি অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ