রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে রবিবার (৩ রা সেপ্টেম্বর) নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার তারাপাশা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, দৃশ্যমাস স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তারাপাশা বাজারে অবস্থিত গৌরাঙ্গ স্টোরকে ৪ হাজার টাকা, জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ