রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

রোববার (৩ সেপ্টেম্বর) হ্রদের পানিতে সেতুটি প্রায় ৬ ইঞ্চি পানির নিচে তলিয়ে আছে। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রোববার সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী জানান, টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের কারনে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ